সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ”।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করতে সমবায়ের বিকল্প নেই।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে সভায় উপজেলা সমবায় কর্মকর্তা সরস্বতী রানী দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, শিবালয় থানার তদন্ত কর্মকর্তা মিনহাজসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায় খাতের সম্ভাবনা তুলে ধরে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।