মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান মিস ইউনিভার্স: মাত্র ২-৩ ঘণ্টা ঘুম, তবু থামছেন না মাহি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে গোপালগঞ্জে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ (বিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এম এ আলম সেলিম ও সিকদার শহিদুল ইসলাম লেনিন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব মো. ফজলুল কবির দারা এবং গোপালগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনা পুনরুদ্ধারে জনগণের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৭ বছর পর এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বছরের আয়োজন সর্বাত্মক ও বর্ণাঢ্য করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দিবসটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সকল পক্ষের সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা শেষে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: