শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা নড়াইলে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার: নাহিদ ইসলাম নিজের উপার্জনে নিজের জায়গা ৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন

নড়াইলে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক এস এম ছায়েুর রহমান।

কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন নড়াইল জেলা মাধয়মিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন, প্রাক্তন শিক্ষার্থী বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বিসিএস শিক্ষা কর্মকর্তা প্রদীপ চক্রবর্তী, বিসিএস শিক্ষা পরিতোষ কুমার হোড, কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. জাকির হোসেন, শিক্ষক শাহ আলমগীর, মো. আমিনুল হক, মো. রকিবুল ইসলাম, মো. মো. আতিকুল ইসলাম, ইকরাম শিকদার, আবু ছালে মুছা, মো. শওকত শেখ, মুন্সী আরাফাত হোসেন প্রমুখ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখ।

সভায় বক্তারা মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু হয় না। শিক্ষকরা তাদের সততা, দক্ষতা, য়োগ্যতা,দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতেঅমরত্বের বীজ বপন করে গেছেন। আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের সঠিক পথ দেখিয়েছেন। প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকেন। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না।

কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। শিক্ষকরা তেমনি একজন ব্যক্তি। শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আদর্শ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে সবই ছিলো। তাদের শুন্যতা সহজে পূরন হবে না। মহৎ কর্মগুলের কারণে তাদেরাসীর পরকালের জীবন সুখী হবে। আমরা প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে আগামী দিনেও দোয়া মাহফিল অব্যাহত রাখবো।

অনষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: