রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম
অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার টানা লকডাউনের প্রথম দিনে স্থবির গোপালগঞ্জ, নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে গাজীপুরে আনসারের ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা আগে অপরাধের বিচার, তারপর রাজনীতির প্রশ্ন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে প্রতিমন্ত্রী সার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এইচএসসিতে ১-১০% পাস, ২২ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শোকজ

শাকিব-তাহসান ও মিম-মমতাজসহ ট্যাক্স কার্ড পাচ্ছেন ৬ তারকা

নিউজ ডেস্ক :: শোবিজের ৬ তারকা ২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন। তারা হলেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী তাহসান খান, ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ।

গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড। গেজেটে জানানো হয় ২০১৯-২০২০ কর বছরে যোগ্য করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিবে রাজস্ব বোর্ড।

অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ।

আর গায়ক-গায়িকা বিভাগে তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ ট্যাক্স কার্ড পাচ্ছেন।

সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতারা জাতীয় পর্যায়ে ট্যাক্স কার্ড পান ট্যাক্স কার্ডপ্রাপ্তদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হয়। ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা।

কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এসএম/এলএ/এমকেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: