শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

শাকিব-তাহসান ও মিম-মমতাজসহ ট্যাক্স কার্ড পাচ্ছেন ৬ তারকা

নিউজ ডেস্ক :: শোবিজের ৬ তারকা ২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন। তারা হলেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী তাহসান খান, ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ।

গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড। গেজেটে জানানো হয় ২০১৯-২০২০ কর বছরে যোগ্য করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিবে রাজস্ব বোর্ড।

অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ।

আর গায়ক-গায়িকা বিভাগে তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ ট্যাক্স কার্ড পাচ্ছেন।

সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতারা জাতীয় পর্যায়ে ট্যাক্স কার্ড পান ট্যাক্স কার্ডপ্রাপ্তদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হয়। ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা।

কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এসএম/এলএ/এমকেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: