শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

এইচএসসির ফল রিভিউয়ের আবেদন আজ থেকে

নিউজ ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনার কারণে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ঘোষিত ফলাফলে যারা সন্তুষ্ট হতে পারেননি তারা আজ রোববার থেকেই রিভিউয়ের আবেদন করতে পারবেন।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ফল প্রকাশের দিন শনিবার (৩০ জানুয়ারি) কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত এক নোটিশ জারি করা হয়।

যেখানে বলা হয়, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। রিভিউ আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি আবেদনের জন্য ফি নেয়া হবে ১২৫ টাকা।

এর আগে শনিবার মহামারির কারণে দেশে প্রথমবারের মতো পরীক্ষাবিহীন এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে ফেল করেনি কেউ। জিপিএ-৫ পেয়েছেন আগের বছরের তুলনায় তিনগুণ শিক্ষার্থী। যার সংখ্যা রেকর্ড ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।

গত বছর ৩.৫৪ শতাংশ হারে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। এবার তা বেড়ে হয়েছে ১১.৮৩ শতাংশ।

এর আগে মহামারিতে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়। পরে জেএসসি-এসএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

আগের দুই পরীক্ষা অর্থাৎ জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পাননি। আর আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও এবারের মূল্যায়নের ফলাফলে ১৭ হাজার ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: