শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়োনে শিক্ষার্থীদের কারিকুলাম সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, এই বিষয় নিয়ে শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ কারিগরি ও আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে সরকার।

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে প্রাথমিক স্কুল শিক্ষকদের ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীরা শিক্ষা-প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে। কিন্তু তাদের অনেকে ইংরেজীতে দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ব্রিটিশ কাউন্সিল যে শিক্ষক প্রশিক্ষণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ বৃটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে। এ জন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শীঘ্রই পাইলটিং শুরু হবে। এরপর সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এর কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১ হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে আরো ১ লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: