শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঈদের পর

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। এ পরীক্ষা সামনের রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সালামত উল্লাহ ভূঁইয়া।

মঙ্গলবার উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে ডিনস কমিটির এক সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্ল্যা ভূঁইয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ড. সালামত উল্লাহ ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে রোজার ঈদের পর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো।

জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন তারিখে শুরু হবে, তা জানা যাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে। তবে সশরীরে ভর্তি পরীক্ষা নেবে চবি। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এই ভর্তি পরীক্ষা কত নম্বরের হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এবারের ভর্তি পরীক্ষায় জিপিএ ভিত্তিক যোগ্যতা বাড়ানো হবে কি না এ ব্যাপারে অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে যে সভা হয় সেখানে সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে ৯টি, বিভাগ ৪৮টি ও ইনস্টিটিউট রয়েছে ৬টি।

এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: