রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে না এলে সরকারের সঙ্গে কিসের ঐক্য: জামায়াত আমির আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল? প্যারালিগ্যাল সেবায় সহজ হবে ন্যায়বিচার: আইনমন্ত্রী একটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমক গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির ফ্রিজে লুকিয়ে থাকা বাটিগুলো নিয়ে ভাবার দিন আজ আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

উপস্থাপনায় ফিরেছেন পূর্ণিমা

নিউজ ডেস্ক :: আবারও টিভি উপস্থাপনায় আসছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। প্রায় দুই বছর পর তার এ ফিরে আসা। এবার তিনি উপস্থাপনা করবেন ‘পূর্ণিমার আলো’ শিরোনামের একটি অনুষ্ঠান।

আগামী ৬ মার্চ থেকে দেশ টিভিতে এর প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি সাজানো হচ্ছে বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিদের নিয়ে। তবে প্রথম পর্বেই থাকছে চমক। এই পর্বে পূর্ণিমার সঙ্গে থাকবেন নায়ক ফেরদৌস ও রিয়াজ। তারা দুজন উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন ভক্তদের সঙ্গে। থাকবে তিনজনের আড্ডাও। দ্বিতীয় পর্ব থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

এর আগে টেলিভিশনে তারকাদের নিয়ে ‘এবং পূর্ণিমা’ দিয়ে উপস্থাপনায় নাম লিখিয়েছিলেন অভিনেত্রী। ২০১৮ সালে ‘এবং পূর্ণিমা’ নামে আরটিভিতে প্রচারিত এই সেলিব্রেটি শো উপস্থাপনা করে বেশ আলোচিত হন পুর্ণিমা।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: