শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম
পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উপস্থাপনায় ফিরেছেন পূর্ণিমা

নিউজ ডেস্ক :: আবারও টিভি উপস্থাপনায় আসছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। প্রায় দুই বছর পর তার এ ফিরে আসা। এবার তিনি উপস্থাপনা করবেন ‘পূর্ণিমার আলো’ শিরোনামের একটি অনুষ্ঠান।

আগামী ৬ মার্চ থেকে দেশ টিভিতে এর প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি সাজানো হচ্ছে বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিদের নিয়ে। তবে প্রথম পর্বেই থাকছে চমক। এই পর্বে পূর্ণিমার সঙ্গে থাকবেন নায়ক ফেরদৌস ও রিয়াজ। তারা দুজন উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন ভক্তদের সঙ্গে। থাকবে তিনজনের আড্ডাও। দ্বিতীয় পর্ব থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

এর আগে টেলিভিশনে তারকাদের নিয়ে ‘এবং পূর্ণিমা’ দিয়ে উপস্থাপনায় নাম লিখিয়েছিলেন অভিনেত্রী। ২০১৮ সালে ‘এবং পূর্ণিমা’ নামে আরটিভিতে প্রচারিত এই সেলিব্রেটি শো উপস্থাপনা করে বেশ আলোচিত হন পুর্ণিমা।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: