বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে ভাইরাসের প্রাদুর্ভাব কমায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনও শুরু করেছে।

এ অবস্থায় সোমবার (২২ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী অনলাইন সংবাদ সম্মেলন করবেন। সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

এম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: