রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির ফ্রিজে লুকিয়ে থাকা বাটিগুলো নিয়ে ভাবার দিন আজ আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগ সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

করোনার কবলে আমির খান

নিউজ ডেস্ক :: এবার করোনা আক্রান্তের তালিকায় আরেকটি নাম যুক্ত হয়েছে। বলিউড অভিনেতা আমির খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ। আমিরের ঘনিষ্ঠ সূত্র থেকেই এ খবর জানা গেছে। ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুট চলাকালীন সময়েই করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সূত্র জানিয়েছেন, অভিনেতা আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। কোভিড-বিধি মেনে চলছেন। তাঁর সমস্ত কর্মীকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সবাইকে ইতিমধ্যে ছুটিও দিয়ে দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি ‘লাল সিংহ চড্ডা’-র বাকি শ্যুটিং শুরু করবেন।

ভারতে ফের করোনার প্রকোপ বাড়ছে। ভাইরাসের কবলে পড়ছেন বলিউডের অনেক শিল্পীরা। দ্বিতীয় ঢেউ শুরু হতেই একাধিক অভিনেতা অভিনেত্রী কোভিড আক্রান্ত হয়েছেন। তালিকায় নাম রয়েছে সতীশ কৌশিক, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খান প্রমুখের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: