শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম
শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়

করোনার কবলে আমির খান

নিউজ ডেস্ক :: এবার করোনা আক্রান্তের তালিকায় আরেকটি নাম যুক্ত হয়েছে। বলিউড অভিনেতা আমির খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ। আমিরের ঘনিষ্ঠ সূত্র থেকেই এ খবর জানা গেছে। ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুট চলাকালীন সময়েই করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সূত্র জানিয়েছেন, অভিনেতা আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। কোভিড-বিধি মেনে চলছেন। তাঁর সমস্ত কর্মীকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সবাইকে ইতিমধ্যে ছুটিও দিয়ে দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি ‘লাল সিংহ চড্ডা’-র বাকি শ্যুটিং শুরু করবেন।

ভারতে ফের করোনার প্রকোপ বাড়ছে। ভাইরাসের কবলে পড়ছেন বলিউডের অনেক শিল্পীরা। দ্বিতীয় ঢেউ শুরু হতেই একাধিক অভিনেতা অভিনেত্রী কোভিড আক্রান্ত হয়েছেন। তালিকায় নাম রয়েছে সতীশ কৌশিক, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খান প্রমুখের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: