শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি জলমহাল দখল যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক কোরআন শরিফ আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার বাণিজ্যমন্ত্রীর কাছে প্রস্তাব: দুই ডলারে খেজুর দিতে চায় আলজেরিয়া অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে ১১ পাটকলের পাঁচটিই বন্ধ সাঈদ খোকনের পর নাহিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে?

কৃষি প্রক্রিয়াজাতে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর

নিউজ ডেস্ক :: কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে বেশি করে বিনিয়োগের জন্য দেশের বেসরকারি শিল্পোক্তাদের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে এখন সারা বছরই বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে। টমেটো, আনারস, আলুসহ বেশির ভাগ কৃষিপণ্যের ভরা মৌসুমে দাম কম থাকে। অনেকক্ষেত্রে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এসব পণ্যের প্রক্রিয়াজাত করতে পারলে কৃষকেরা লাভবান হবে। সেজন্য, দেশের বেসরকারি শিল্পোক্তাদেরকে প্রক্রিয়াজাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

কৃষিমন্ত্রী আজ ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশন ভবনে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও এসিআই এগ্রোবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ফা হ আনসারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো বেশির ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজার বিস্তৃত হওয়ার মাধ্যমে শিল্পায়ন আরো ত্বরান্বিত হবে। তিনি বলেন, কৃষিখাতে পুরস্কার প্রদান একটি মহৎ উদ্যোগ। আজকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। কিন্তু এর মাধ্যমে দেশের লাখ লাখ কৃষক, চাষি ও উদ্যোক্তারা কৃষিকাজে আরো উৎসাহিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভূমিকা এবং বেসরকারি খাত এগিয়ে আসায় দেশে আজ মাছ, মাংস, দুধ, ডিম সহজলভ্য। এখন গ্রামে গ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা তৈরি হয়েছে। ফলে অর্থনীতির চাকা সচল হয়েছে। অমিত সম্ভাবনার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে, সে ধারাকে উত্তরোত্তর আমাদের সমৃদ্ধ করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে কৃষকদের যেভাবে রাষ্ট্রীয় প্রণোদনা ও সহায়তা দেওয়া হয়েছে, বিপ্লব পরবর্তীতে পৃথিবীর কোনো দেশ এভাবে দিতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের কৃষি উপকরণ, প্রশিক্ষণসহ নানা সহায়তা দিয়েছেন এটা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের বিস্ময়।

আজ ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করেছে ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান। সেরা শস্য উৎপাদনকারী কৃষক হয়েছেন ফেনীর আবু ছায়েদ রুবেল। চট্টগ্রামের হাসান চৌধুরী সাগর সেরা খামারি (গরু, ছাগল, মহিষ), কক্সবাজারের নয়ন সেলিনা সেরা খামারি (পোলট্রি) ও খুলনার মামুনুর রশিদ সেরা খামারি (মৎস্য) ক্যাটাগরিতে পদক পেয়েছেন। সেরা সবজি চাষি হয়েছেন হবিগঞ্জের বদু মিয়া। সেরা ফল চাষী হয়েছেন চাঁপাই নবাবগঞ্জের মতিউর রহমান।

বগুড়ার ‘ স্বপ্ন ছোঁয়া সিঁড়ি’ সমবায় সেরা সামাজিক/সমবায় বিভাগে ও নওগাঁর জাহাঙ্গীর আলম শাহ সেরা কৃষিশিক্ষা প্রতিষ্ঠান/ব্যক্তি বিভাগে পুরস্কার পেয়েছেন। তাছাড়া গাইবান্ধার নজরুল ইসলাম সেরা কৃষি উদ্ভাবক ও সাভারের কোব্বাদ হোসাইন সেরা কৃষি উদ্যোক্তা হয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভি ও এসিআই যৌথভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহ ও সম্মাননা জানাতে প্রথমবারের মতো এই কৃষি পদক প্রদান করেছে। কৃষি উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক, কৃষক ও খামারিদের মোট ১০টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: