রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

শিবালয়ে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন ইউএনও

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) পরিস্থিতিতে জনস্বার্থে ও ঈদুল ফিতর উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান চিনি, খেজুর, মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন। শিবালয় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও শিবালয় উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি এস এম আবু দারদা। সার্বিক ব্যবস্থাপনায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ যাতে সহজে নায্যমূল্যে মানসম্মত পুষ্টিকর জরুরী পণ্য পায় তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিসিবির মাধ্যমে ভ্রাম্যমান পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। তিনি সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ সহ শিবালয় উপজেলা টিসিবি পণ্য বিক্রয় কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: