মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক ফুলবাড়ী রেলস্টেশন : রোদ-বৃষ্টিতে ছাউনিহীন প্ল্যাটফর্মে যাত্রীদের দুর্ভোগ আর্ট ঢাকা ২০২৬: ইটের শরীরে ইতিহাস, শিল্পের ক্যানভাসে নতুন ঢাকা নওহাটায় কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী কুলাউড়া দক্ষিণ বাজার চৌরাস্তার বেহাল দশা, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা! গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল সুপারমার্কেটগুলোর ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করল ফ্রান্স

ফুলবাড়ী রেলস্টেশন : রোদ-বৃষ্টিতে ছাউনিহীন প্ল্যাটফর্মে যাত্রীদের দুর্ভোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :: বৃষ্টি নামলেই দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ছাউনিহীন প্ল্যাটফর্মে হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় যাত্রীসহ তাদের সঙ্গে থাকা সামগ্রী। আর তীব্র রোদের সময় ছায়ার অভাবে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দীর্ঘ অংশজুড়ে যাত্রীদের জন্য কোনো স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেই। বৃষ্টি শুরু হলে কেউ দোকানের নিচে, কেউ টিকিট কাউন্টারের আশপাশে আশ্রয় নেন। কিন্তু ট্রেন আসার ঘোষণা হলেই আবার ছুটতে হয় প্ল্যাটফর্মে। শিশু বা রোগীদের নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করতে গিয়ে বাড়ে ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২ নম্বর প্ল্যাটফর্র্মের যাত্রীদের জন্য নেই কোনো স্থায়ী ব্যবস্থা। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত ওই প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়ায়। ফলে ছাউনি না থাকলেও বাধ্য হয়েই যাত্রীদের সেখানে আগে থেকে অপেক্ষা করতে হচ্ছে। দ্রæত ছাউনি ব্যবস্থার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী স্টেশন দিয়ে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে অন্তত ৩০ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। ওই সময় প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়।

ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক মো. হামিদুল হক বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না।

ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেন, সেখানে ছাউনি নেই-এটা মেনে নেওয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও অনেকে ছায়ার জন্য এদিক-ওদিক ছুটছেন। দ্রæত এখানে ছাউনি নির্মাণ করা দরকার।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে জায়গা সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: