বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া

নওহাটায় কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আব্দুল আলিম, বিশেষ প্রতিবেদক :: রাজশাহীর নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে থালতা জুনিয়র একাদশের উদ্যোগে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য মো. শরিফুর রহমান শরীফ।

তিনি বলেন, এ টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মোতালেব হোসেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: