শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
কাগজমুক্ত হচ্ছে পুঁজিবাজার সব কার্যক্রম হবে অনলাইনে ভারতীয় নাগরিক রবিউল এবার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় ৭ দিনের রিমান্ডে মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা, ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমান রোনালদোকে ছাড়াই আরও একটা দারুণ জয় পর্তুগালের প্রাথমিক বিদ্যালয়: ৭০৭টি স্কুলে ৬০৫ শিক্ষকের পদ শূন্য, পিছিয়ে শিক্ষার্থীরা ইসলামী আন্দোলন ও সাহিত্যে মাওলানা আবদুর রহীমের অবদান স্মরণীয় নারীর প্রতি সহানুভূতি: ইসলাম কীভাবে মূল্যায়ন করে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে এআইইউবি যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য ট্রাম্পকে দায়ী করছেন বেশির ভাগ নাগরিক ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু

ধুমকেতু এক্সপ্রেসের ছাদ থেকে পাথর নিক্ষেপ, রাবি স্টেশন থেকে ৪ জন গ্রেপ্তার

রায়হান রেজা, রাজশাহী : রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ২৫ মিনিটের দিকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে টিকিট ছাড়া ভ্রমণরত একদল যাত্রী প্ল্যাটফর্মে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে বেপরোয়াভাবে পাথর নিক্ষেপ করতে থাকে।

ঘটনার খবর পেয়ে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল ধুমকেতু এক্সপ্রেসে অভিযান চালায়। এ সময় ট্রেনের ছাদ থেকে পাথরসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার মো. শহিদুল ইসলাম বাপ্পি (২২), দিনাজপুর জেলার মো. শফিকুল কামাল (২৭), রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার মো. সবুজ আলী (৩৩) এবং কুষ্টিয়া জেলার মো. শরিফুল ইসলাম (৪৫)।

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১১৩, ১২৭ ও ১২৯ ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: