বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয় ২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

গোদাগাড়ী সার্কেলে বিদায়ী ও নবাগত সহকারী পুলিশ সুপারকে সংবর্ধনা

আব্দুল আলিম, বিশেষ প্রতিবেদক :: রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে গোদাগাড়ী সার্কেলের বদলিজনিত বিদায় ও নবাগত সহকারী পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালামকে বিদায় এবং নবাগত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিদায়ী কর্মকর্তা মীর্জা মো. আব্দুস সালাম তাঁর দায়িত্বভার নবাগত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা রাজশাহী জেলা পুলিশে কর্মরত থাকাকালীন পেশাগত অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বিদায়ী সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ১০ নভেম্বর বিকেলে বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী জেলা পুলিশ থেকে ছাড়পত্র গ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: