বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় ১–২ লাখ টাকা গ্রাহকেরা পাচ্ছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড রাজশাহীতে ক্যামব্রিয়ানের মেধা ও সৃজন উৎসব অনুষ্ঠিত ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্যসেবা বিভাগ এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, কী বলছে মন্ত্রণালয় গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার মুরগির বিষ্ঠা থেকে রান্নার গ্যাস, মাসে খরচ মাত্র ১২০০ টাকা

রাজশাহীতে ক্যামব্রিয়ানের মেধা ও সৃজন উৎসব অনুষ্ঠিত

রায়হান রেজা, রাজশাহী : উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর দ্বিতীয় ধাপ। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হুমায়ূন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহীর অধ্যক্ষ ড. মোসা. নূরজাহান বেগম।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা এবং ‘ক্যামব্রিয়ান এ্যালকো মেধাবৃত্তি-২০২৬’ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি প্রফেসর মো. হুমায়ূন কবীর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ও সেরা বক্তাদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া ‘ক্যামব্রিয়ান এ্যালকো মেধাবৃত্তি-২০২৬’ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. হুমায়ূন কবীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের এ ধরনের গঠনমূলক ও শিক্ষণীয় উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোসা. নূরজাহান বেগম বলেন, শিক্ষার্থীদের মধ্যে আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও মৌলিক চিন্তার বিকাশ ঘটিয়ে বিশ্বমানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্যামব্রিয়ান প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: