রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জনআস্থায় দুইবার মেম্বার, প্যানেল চেয়ারম্যান মোখলেসুরের সফল পথচলা

রায়হান রেজা, রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার ধামকুড়া ইউনিয়নের পরিচিত মুখ মোখলেসুর রহমান। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে টানা দুইবার নির্বাচিত হওয়ার পাশাপাশি বর্তমানে তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, প্রশাসনিক কাজে অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বণ্টন এবং স্থানীয় বিরোধ মীমাংসায় ভূমিকা রাখছেন।

মোখলেসুর রহমান বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করে ধামকুড়াকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে কাজ করতে চাই।”

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে ধামকুড়া ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: