বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ইবাদতের রাজা : সিবগাতুর রহমান

বলতে পারো কোন ইবাদত
সবার চেয়ে সেরা?
কোন ইবাদত পূণ্যে ভারি
খোদার আশিস ঘেরা?

বলছি শোনো, কি সকল
ইবাদতের রাজা,
সে হলো ভাই চন্দ্রমাসের
রমজানের রোজা।

রমজানের রোজার মতো
ইবাদত আর নেই,
প্রভু নিজেই তার প্রতিদান
জেনো মোমিন ভাই।

এরূপ ইবাদতের ফজল
যায় না হাতে গোনা,
নিজেরে দহিয়া ও ভাই
বানাও খাঁটি সোনা।

শয়তানেরা শিকল বন্দি
বেহেশত দ্বার খোলা,
রিপুর আবেগ দহন করে
পূণ্যে ভর ঝোলা।

বিধাতার খাতিরে থাকো
আহার বিলাস ছাড়ি,
তাহাজ্জুদের ডিঙায় ভেসে
রাত্রি দাও পাড়ি।

হৃদয়ে যত অসুর চেতনা
পুড়িয়ে করো ছাই,
লভিতে নাজাত খোদার
দরবারে লও ঠাঁই।

আকুল প্রাণে ইবাদতের
ছুটুক ঝরনা ধারা,
বিধাতার জিকিরে কাটুক
দিবানিশি সারা।

মুক্তির আশায় শেষের দশে
খোঁজ দিয়া মন,
থাকলে রাজি মিলতে পারে
খোদার দরশন।

দরবারে তোমার হে খোদা
করছি মিনতি,
নসিব করো দেখতে তোমার
নূরের জ্যোতি।

তোমায় রাজি করতে ওগো
মোদের এ সংযম,
কবুল করে নাও হে প্রভু
আমরা যে অধম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: