শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম
রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন

মা দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’

নিউজ ডেস্ক :: করোনাকালে এক বৃদ্ধা মায়ের সন্তানকে কাছে পাওয়ার আকুতি নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’। মা দিবসকে কেন্দ্র করে খালিদা তালুকদারের গল্পে এটি পরিচালনা করেছেন হাসিব রহমান।

রোববার (৯ মে) অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

করোনার এই ভয়াবহ সময়ে পুরো পৃথিবী বন্দি হয়ে আছে এক অদৃশ্য অণুজীবের কাছে। ঘড়ির কাঁটা ছুটে চললেও যেন থমকে আছে সময়। শূন্য রাজপথ, ভীতসন্ত্রস্ত মন, গৃহবন্দি জীবন! এমনি এক দুর্যোগপূর্ণ সময়ে উপস্থিত প্রথাগত মা দিবসের প্রেক্ষাপটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’।

স্বল্পদৈর্ঘ্যটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। এই মহামারিতে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ মায়ের তার সন্তানকে দেখতে চাওয়ার করুণ আকুতি ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে। সন্তানের বেদনায় নীল মায়ের বুক। বৃদ্ধাশ্রমের একাকী জীবনে দূরে থাকা সন্তানের দেখা কবে পাবেন জানেন না মা। এমনই গল্পে ধরা দিয়েছেন অপু।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: