বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম
বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

স্বশরীরে পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক :: করোনার কারণে ২০১৯ ও ২০২০ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২০১৯ সালের স্বগিত হওয়া পরীক্ষা ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো ৪ জুলাইর পর থেকে স্বশরীরে নিতে পারবে বিভাগগুলো।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে অনলাইনে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক ড. মোঃ আজিজুর রহমান।

তিনি জানান, সভায় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহাসহ যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, সকল অনুষদের ডীন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ। এ সভায় বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি ক্লাস শুরুর বিষয়েও।

তিনি আরও জানান, পরীক্ষা দেবেন এমন শিক্ষার্থীদের নিজ খরচে থাকার বন্দোবস্ত করতে হবে। কোন বর্ষের পরীক্ষা কবে শুরু হবে তা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, এই সময়ে হল খোলা যাচ্ছে না। তবে ২০২০ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে কোনো এক বর্ষের পরীক্ষা নেয়ার পরে আরেক বর্ষের পরীক্ষা নেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের পরীক্ষা শেষ করা হবে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: