বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা

স্বশরীরে পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক :: করোনার কারণে ২০১৯ ও ২০২০ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২০১৯ সালের স্বগিত হওয়া পরীক্ষা ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো ৪ জুলাইর পর থেকে স্বশরীরে নিতে পারবে বিভাগগুলো।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে অনলাইনে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক ড. মোঃ আজিজুর রহমান।

তিনি জানান, সভায় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহাসহ যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, সকল অনুষদের ডীন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ। এ সভায় বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি ক্লাস শুরুর বিষয়েও।

তিনি আরও জানান, পরীক্ষা দেবেন এমন শিক্ষার্থীদের নিজ খরচে থাকার বন্দোবস্ত করতে হবে। কোন বর্ষের পরীক্ষা কবে শুরু হবে তা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, এই সময়ে হল খোলা যাচ্ছে না। তবে ২০২০ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে কোনো এক বর্ষের পরীক্ষা নেয়ার পরে আরেক বর্ষের পরীক্ষা নেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের পরীক্ষা শেষ করা হবে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: