শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সিঙাড়া বিক্রেতার মেয়ে আজ নামী গায়িকা

নিউজ ডেস্ক :: ৬ জুন তেত্রিশে পা দিলেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর। উত্তরাখণ্ডের গরিব পরিবার থেকে উঠে এসেছেন নেহা। জানা যায়, একসময় স্কুল কলেজের সামনে সিঙাড়া বিক্রি করতেন নেহার বাবা ঋষিকেশ কক্কর। আর নেহার মা নীকি কক্কর ছিলেন গৃহিণী।

নেহার গোটা পরিবার প্রথমদিকে উত্তরাখণ্ডে একটি এক কামরার ঘরে থাকতেন। ঘরের মধ্যেই একটা টেবিল রেখে সেখানেই চলত রান্নাবান্না। পরে গান নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য পরিবারের সঙ্গে দিল্লি চলে আসেন গায়িকা।

নেহা যখন গান গাওয়া শুরু করেন, তখন তাঁর বয়স মাত্র ৪ বছর। জানা যায়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন ও আরতির গান গাইতেন নেহা কক্কর। বর্তমানে নেহা ও টনি কক্কর দুই ভাই-বোনই জনপ্রিয় গায়ক-গায়িকা হলেও ছোটবেলা থেকেই তাঁদের ক্যারিয়ার শুরু করেছিলেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে। যেখান থেকে খুব সামান্য টাকা রোজগার করতেন নেহা ও টনি।

টনি ছাড়াও গান করেন নেহার দিদি সোনু কক্করও। পরবর্তীকালে ইন্ডিয়ান আইডল ২-তে প্রতিযোগী হয়ে অংশ নেন নেহা। প্রতিযোগিতায় না জিতলেও নেহার কাছে বিভিন্ন সিনেমায় গান গাওয়ার প্রস্তাব আসতে থাকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নেহাকে।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: