বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

আইসিইউতে ভর্তি সমরেশ মজুমদার

নিউজ ডেস্ক :: ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে খ্যাতিমান সাহিত্যিক সমরেশ মজুমদারকে। কলকাতার বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই সাহিত্যিক।

শুক্রবার (১১ জুন) সকালে নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। কালবেলা’র স্রষ্টার চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে।

জানা গেছে, এ কথা সাহিত্যিকের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। সে কারণেই শ্বাসকষ্ট হচ্ছিল তার। এ কারণে বুকের এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রতিবেদনও পাঠানো হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে।

১৯৬৭ সালে দেশ পত্রিকায় ‘দৌড়’ প্রকাশ হওয়ার পর ৭৯ বছর বয়সী এ লেখক কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ, বুনো হাঁসের মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন। ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা। ১৯৮২ সালে আনন্দ পুরষ্কারে ভূষিত করা হয় তাকে। ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার লাভ করেন তিনি।

এছাড়া চিত্রনাট্যকার হিসেবে বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডও লাভ করেন কিংবদন্তি এ লেখক।

এসআর/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: