বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড়

শাবিতে ‘করোনায় মানসিক স্বাস্থ্য’ বিষয়ক ওয়েবিনার কাল

নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘করোনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক ওয়েবিনার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আগামীকাল সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭.১৫টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।

ওয়েবিনারে বক্তব্য রাখবেন কনসালটেন্স সাইকোলজিস্ট ও নিউরো লিংগুয়েস্টিক প্রোগামের প্রশিক্ষক মিসেস আন্দালিব মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি ও সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘করোনা মহামারীর এই সময়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সেশনজট ও কাজ-কর্ম ছাড়া একাকী ঘরে বসে থাকার মতো বিষয়গুলো শিক্ষার্থীদের মনে হতাশা ও মানসিক চাপ তৈরি করছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা এই ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছি, আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানটি জুম মিটিং (ID: 617 8219 3611) ও ডিপার্টমেন্টের ফেসবুক পেইজ (https: //www.facebook.com/SCWSUSTofficial) থেকে সম্প্রচারিত হবে। বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবেন।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: