শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

বুবলীর নতুন ছবি ‘তালাশ’ বিপরীতে থাকছেন দুই তরুণ

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা বুবলী নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘তালাশ’। নির্মাণ করবেন সৈকত নাসির। এর আগে এই নির্মাতার ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেছেন এ নায়িকা।

‘তালাশ’ এ চু্ক্তিবদ্ধ হওয়া নিয়ে বুবলী সমকালকে বলেন, ‘বেশ কদিন ছবিটি নিয়ে ভার্সোয়াল মিটিং করার পর অবশেষ গত পরশু ছবিতে চুক্তিবদ্ধ হই। সৈকত নাসির ভাই একজন পরিক্ষিত নির্মাতা। আশা করি তালাশ দারুণ একটি ছবি হবে।’

রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ‘তালাশ’। যাতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর ও র‌্যাম্প মডেল আসিফ আহসান খান ।

বুবলী বলেন, ‘আমি আগেও বলেছি নতুনদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই আমার। পরিচালক নিশ্চিত করেছেন আদর ও আসিফ দারুণ অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাদের নেয়া। গল্পা শোনার পর আমারও তাই মনে হয়েছে।’

বুবলী জানান, সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশের।

এদিকে ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘তালাশ আমার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। বুবলীকে ধন্যবাদ তিনি নতুন দুইজন নায়কের বিপরীতে কাজ করছেন। বরাবরই বলি আমি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে তখন সেরা অভিনেতা। আদর ও আসিফ আমার চোখে এখন স্টার। ওদের নিয়ে চ্যালেঞ্জে নামছি। আামর বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।’

সৈকত নাসির বলেন, ‘আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সাথে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে, র‌্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: