রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’ বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান ‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’

আসিফ আকবরের ঈদের চমক

 নিউজ ডেস্ক : গানের জগতে যুবরাজ খ্যাত আসিফ আকবর নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। এর আগে ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে তিনি সিনেমার খাতায় নাম লেখান। চলচ্চিত্রটি পরিচালনা করেন সাদাত হোসাইন।

সিনেমাতেও দর্শকদের মন কাড়তে সক্ষম হন আসিফ। এখন ঈদকে সামনে রেখে নিয়ে এলেন নতন গান। ‘পিরিত কইরা কান্দি আমি’ এই গানটিও পরিচালনা করেছেন সাহাদাত হোসাইন।

গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন তরিক। বিদ্রোহী দিপন হলেন এই গানের ভিডিওটির সিনেমাটোগ্রাফার। হৃদয় চৌধুরী এর এডিট ও কালার করেছেন।

গানটি নিয়ে সাদাত হোসাইন বলেন, ‘প্রতিক্ষার পর অবশেষে গানটি মুক্তি পেল। আসিফ ভাই অসাধারণ গেয়েছেন। আর মাঈন হাসান আর অনামিকা দারুণ অভিনয় করেছেন।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: