শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

আসিফ আকবরের ঈদের চমক

 নিউজ ডেস্ক : গানের জগতে যুবরাজ খ্যাত আসিফ আকবর নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। এর আগে ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে তিনি সিনেমার খাতায় নাম লেখান। চলচ্চিত্রটি পরিচালনা করেন সাদাত হোসাইন।

সিনেমাতেও দর্শকদের মন কাড়তে সক্ষম হন আসিফ। এখন ঈদকে সামনে রেখে নিয়ে এলেন নতন গান। ‘পিরিত কইরা কান্দি আমি’ এই গানটিও পরিচালনা করেছেন সাহাদাত হোসাইন।

গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন তরিক। বিদ্রোহী দিপন হলেন এই গানের ভিডিওটির সিনেমাটোগ্রাফার। হৃদয় চৌধুরী এর এডিট ও কালার করেছেন।

গানটি নিয়ে সাদাত হোসাইন বলেন, ‘প্রতিক্ষার পর অবশেষে গানটি মুক্তি পেল। আসিফ ভাই অসাধারণ গেয়েছেন। আর মাঈন হাসান আর অনামিকা দারুণ অভিনয় করেছেন।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: