রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’ টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’ বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান ‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে

ঘাবড়ে গিয়ে বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরুণ

দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরুণ ধাওয়ান। শোনা যাচ্ছে, সামনের মে মাসে হচ্ছে না তাদের বিয়ে। ক্যারিয়ারের টালমাটাল সময়ে নাকি ঝুঁকি নিতে চাচ্ছেন না ডেভিড ধাওয়ানের ছেলে।

একের পর এক হিট উপহার দিলেও গত বছর তারকাবহুল ‘কলঙ্ক’ দিয়ে হোঁচট খান বরুণ। ছবিটি একদম চলেনি। এবার সাম্প্রতিক ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

সর্বশেষ ছবিটি নিয়ে ভালোই প্রত্যাশা ছিল বরুণের। একে তো নতুন প্রজন্মকে নিয়ে ছবি। অন্যদিকে নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরের মতো জনপ্রিয় তারকারা ছিলেন সঙ্গে। নাচ-গান মিলে ভরপুর এন্টারটেইনমেন্ট এবং পরিচালক রেমো ডি সুজা… কিন্তু শেষ রক্ষা হলো কই? শিকে ছিঁড়ল না বরুণের ছবির ভাগ্যে।

তাতেই নাকি ভীষণ ঘাবড়ে গেছেন বরুণ। তাই বিয়ে করে কাজ থেকে ফোকাস হারাতে চাইছেন না তিনি। ক্যারিয়ার পোক্ত করাতেই এখন তার মন।

অবশ্য ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ অফিসে মুখ থুবড়েছে ঠিকই, কিন্তু বরুণের হাত শূন্য, এ কথা ভুল। সামনে সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে আসছে ‘কুলি নাম্বার ওয়ান’। এ সিনেমা নিয়ে শুরু থেকে কথা হচ্ছে, দর্শক আগ্রহও রয়েছে বেশ। হাতে রয়েছে ‘মিস্টার লেলে’ও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: