বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

ঘাবড়ে গিয়ে বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরুণ

দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরুণ ধাওয়ান। শোনা যাচ্ছে, সামনের মে মাসে হচ্ছে না তাদের বিয়ে। ক্যারিয়ারের টালমাটাল সময়ে নাকি ঝুঁকি নিতে চাচ্ছেন না ডেভিড ধাওয়ানের ছেলে।

একের পর এক হিট উপহার দিলেও গত বছর তারকাবহুল ‘কলঙ্ক’ দিয়ে হোঁচট খান বরুণ। ছবিটি একদম চলেনি। এবার সাম্প্রতিক ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

সর্বশেষ ছবিটি নিয়ে ভালোই প্রত্যাশা ছিল বরুণের। একে তো নতুন প্রজন্মকে নিয়ে ছবি। অন্যদিকে নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরের মতো জনপ্রিয় তারকারা ছিলেন সঙ্গে। নাচ-গান মিলে ভরপুর এন্টারটেইনমেন্ট এবং পরিচালক রেমো ডি সুজা… কিন্তু শেষ রক্ষা হলো কই? শিকে ছিঁড়ল না বরুণের ছবির ভাগ্যে।

তাতেই নাকি ভীষণ ঘাবড়ে গেছেন বরুণ। তাই বিয়ে করে কাজ থেকে ফোকাস হারাতে চাইছেন না তিনি। ক্যারিয়ার পোক্ত করাতেই এখন তার মন।

অবশ্য ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ অফিসে মুখ থুবড়েছে ঠিকই, কিন্তু বরুণের হাত শূন্য, এ কথা ভুল। সামনে সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে আসছে ‘কুলি নাম্বার ওয়ান’। এ সিনেমা নিয়ে শুরু থেকে কথা হচ্ছে, দর্শক আগ্রহও রয়েছে বেশ। হাতে রয়েছে ‘মিস্টার লেলে’ও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: