রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার বরমচাল চা বাগানে নতুন ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম ঘণ্টায় সাড়ে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন

নিউজ ডেস্ক :: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে সাড়ে পাঁচশ কোটি টাকার ওপরে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। তবে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে মূল্যসূচক।

এদিন ডিএসইতে প্রথম মিনিটে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ২০ পয়েন্ট বেড়ে যায়।

শুরুর এই ঊর্ধ্বমূখী ধারা লেনদেনের প্রথম ঘণ্টাজুড়েই থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১৪ মিনিটে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১০টির। আর ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬১৫ কোটি ২৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এমএএস/এমএইচআর/এমএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: