শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুসলিম সমাজে মোনাফেক কারা, তারা কীভাবে কাজ করে খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি সড়ক আছে, বিদ্যুৎ-চিকিৎসা-মাধ্যমিক শিক্ষা নেই কুরুকপাতায় ৪৫ বছর মুসল্লিদের নামাজে ডেকেছেন, বিদায়বেলায় পেলেন ২ লাখ টাকা বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ, এবার উচ্ছেদের হুঁশিয়ারি পাউবোর বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে প্রচারণা, বাসে কার্ড বিলিয়ে সিনেমার সাফল্য ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান মিয়ানমারের জান্তা–সমর্থিত সরকারের সঙ্গে টোকিওতে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক মিষ্টির শূন্য আসনে মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

সূচকের পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, দর কমেছে ২৪০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

ডিএসইতে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪ পয়েন্টে।

সিএসইতে ২২৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৬ টির দর বেড়েছে, কমেছে ১১৬ টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: