রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার হারালেন জাকারবার্গ

নিউজ ডেস্ক :: প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার রাত নয়টার পর হঠাৎই এই যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যায়। এই কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হয়েছে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের। ৬ ঘণ্টায় তার সম্পত্তির পরিমাণ কমেছে ৬০০ কোটি ডলার।

এই বিপুল পরিমাণ অর্থ হারানোয় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নেমে যেতে হয়েছে তাঁকে। বর্তমানে জাকারবার্গের সম্পত্তি ১২ হাজার ১৬০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে গিয়েছেন তিনি। রয়েছেন পঞ্চম স্থানে।

গত ১৩ সেপ্টেম্বর থেকে ওয়াল স্ট্রিট জার্নাল একগুচ্ছ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে উঠে আসে ফেসবুকের বিভিন্ন সমস্যাগুলো। সেই প্রতিবেদনগুলো আরও লেখা হয়, নিজের বিভিন্ন পরিষেবার ব্যাপারে জানা সত্ত্বেও সেগুলো নিরসন করতে উদ্যোগী নয় জাকারবার্গের সংস্থাটি।

এই আবহে সোমবার রাত ৯টা থেকে বিশ্ব জুড়ে বন্ধ বয় ফেসবুক, হোয়াসটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির পরিষেবা। তারপরই জাকারবার্গের সম্পত্তিতে নামল ধস। সূত্র: আনন্দবাজার

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: