মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?

সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের উপ নির্বাচনের মনোনয়ন পত্র জমা

সিরাজগঞ্জ প্রতিনিধি :: আসন্ন সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে জেলা নির্বাচন কার্যালয়ে রবিবার সকাল ১১ টায় আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল রাজশাহী ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড: কে এম হোসেন আলী হাসানসহ শাহজাদপুর ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তিতে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোক্তার হোসেন , জেলা জাতীয় পার্টির সহ সভাপতি রফিকুল ইসলাম ,সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টির নেতা ফজলুর রহমান সহ স্বতন্ত্র্র প্রার্থী এ্যাড: হুমায়ন কবীর মনোনয়ন পত্র জমা দেন।

এই আসন থেকে পাঁচ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও অপর স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুর রহমান তার মনোনয়ন পত্র জমা দেয় নি বলে নির্বাচন অফিস সুত্র জানান । গত ২ সেপ্টেম্বর সংসদ সদস্য হাসিবুর রহমান স্ধসঢ়;¦পনের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়ে যায়।

আগামী ১১ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই, ১২ -১৪ অক্টোবর আপিল, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর ও ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ, ২ নভেম্বর শাহজাদপুর -৬ আসনের উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার চার লাখ ২০ হাজার ৭৮০ জন ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: