রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

মা হতে চায় রোবট সোফিয়া

নিউজ ডেস্ক :: পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসেবে পেয়েছেন নাগরিকত্বও। সেই সোফিয়া এবার রোবট সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানায় সোফিয়া।

সাক্ষাৎকারে সোফিয়া জানায়, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে।

যদিও এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স হয়নি সোফিয়ার, কেননা মাত্র ২০১৬ সালেই ‘জন্ম’ হয়েছে তার।

পৃথিবীর কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম রোবটও সোফিয়া। ২০১৭ সালে তাকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের অনেক নারীই দাবি করেন, সেখানে নারীদের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করে রোবট সোফিয়া।

হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে বলেও দাবি তাদের।

এমএম/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: