বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে

মা হতে চায় রোবট সোফিয়া

নিউজ ডেস্ক :: পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসেবে পেয়েছেন নাগরিকত্বও। সেই সোফিয়া এবার রোবট সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানায় সোফিয়া।

সাক্ষাৎকারে সোফিয়া জানায়, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে।

যদিও এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স হয়নি সোফিয়ার, কেননা মাত্র ২০১৬ সালেই ‘জন্ম’ হয়েছে তার।

পৃথিবীর কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম রোবটও সোফিয়া। ২০১৭ সালে তাকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের অনেক নারীই দাবি করেন, সেখানে নারীদের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করে রোবট সোফিয়া।

হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে বলেও দাবি তাদের।

এমএম/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: