রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার বরমচাল চা বাগানে নতুন ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান

নিউজ ডেস্ক :: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়ে গেছে পাঁচশো কোটি টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের বেড়ে যায়।

সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৩৯ পয়েন্টে কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। তবে ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট কমেছে।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩২টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬১৮ কোটি ২২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৬২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

এমএএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: