শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

দুঃসংবাদ দিলেন বলিউড নায়িকা ঊর্মিলা

নিউজ ডেস্ক :: ভক্ত-শুভানুধ্যায়ীদের দুঃসংবাদ দিলেন বলিউড নায়িকা ঊর্মিলা মাতন্ডকর। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। এখন তিনি বাড়িয়ে কোয়ারেন্টিনে আছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।

৪৭ বছর বয়সি ঊর্মিলা টুইটারে লিখেছেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি কোয়ারেন্টিনে রয়েছি। যারা আমার সংস্পর্শে ছিলেন তাদের সবাইকে পরীক্ষা করানোর অনুরোধ করছি। সামনের দিওয়ালি উৎসবে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান এই নায়িকা।

‘রঙ্গিলা’ খ্যাত অভিনেত্রী এখানেই শেষ করেননি, নিজের দুটি ছবি পাশাপাশি দিয়ে আরও লিখেছেন, ‘ডানের ছবিটা দেখুন। আমার কোয়ারেন্টিন সঙ্গীকে দেখতে পাবেন।’

সম্প্রতি একটি বন্ধু সম্মিলনীর আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। সেখানে উপস্থিত ছিলেন— অনিল কাপুর, ঊর্মিলা মাতন্ডকর, থিয়েটার পরিচালক ফিরোজ আব্বাস খান প্রমুখ। একসঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তারা। বলিউডে একসময় একাধিক হিট ছবির নায়িকা ছিলেন ঊর্মিলা। তার আলোচিত ছবির তালিকায় আছে ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ ইত্যাদি।

২০১৪ সালে মারাঠি ছবি ‘আজোবা’তে শেষ অভিনয় করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: