বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে

‘মেটা’ নাম নিয়ে বিভ্রাটে জাকারবার্গ, লাগতে পারে ১৭১ কোটি টাকা!

নিউজ ডেস্ক :: মার্ক জাকারবার্গ গত মাসেই ফেসবুক কোম্পানির নাম বদলে রেখেছে ‘মেটা’। কিন্তু সমস্যা হচ্ছে আগস্ট মাসেই ‘মেটা’ নামটির জন্য ট্রেডমার্কের আবেদন করে রেখেছিল একটি স্টার্ট আপ। ‘মেটা পিসি’ নামের ওই কোম্পানিটি মূলত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও সফটওয়্যার বিক্রি করে। প্রতিষ্ঠানটির মালিক জো ডার্গার ও জ্যাক শাট জানান, তাদের সংস্থা ‘মেটা পিসি’ এক বছরের কিছু বেশি সময় ধরে চালু রয়েছে। তবে, আগস্ট মাসেই তারা প্রথম ব্র্যান্ড হিসেবে‌ ‘মেটা’ নামটির জন্য আবেদন করেন।

জো ও জ্যাকের প্রতিষ্ঠানটি অবশ্য এখনও ‘মেটা’ নামের অধিকারপ্রাপ্ত হয়নি। অর্থাৎ এখনও মার্ক ‌জ়াকারবার্গের সুযোগ রয়েছে নামটি পাওয়ার। শুধু তাই নয়, জো ও জ্যাক আরও জানান, ২ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭১ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা) বিনিময়ে ‘মেটা’ নামকরণের আবেদন সরিয়ে নেবেন তারা।

তবে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি তারা। নিজেদের প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্টে একটি মিম পোস্ট করেছেন জো ও জ্যাক, সেখানে দেখা যাচ্ছে মার্ক ‌জ়াকারবার্গ ‘মেটা পিসি’র একটি ল্যাপটপ ধরে রয়েছেন। পোস্ট করা হয়েছে একটি মজার ভিডিও। এতে বলা হয়েছে, মেটা পিসির নাম পাল্টে ‘ফেসবুক’ রাখা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: