শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ

সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন বাঁধন

নিউজ ডেস্ক :: এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) সেরা জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাঁধন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এ পুরস্কার অনেক আনন্দের। অনেক প্রেরণার। ‘রেহানা নূর মরিয়ম’ সিনেমাটি আমাকে নতুন জন্ম দিয়েছে।”

সেরা অভিনেত্রী বিভাগে বাঁধন ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন ইসরায়েলি অভিনেত্রী আলেনা ইউভ, অস্ট্রেলিয়ান অ্যাসে ডেভিস ও লিয়া পারসেল এবং রাশিয়ান অভিনেত্রী ভ্যালেন্তিনা রোমানোভা।

এবার ছিল উৎসবের ১৪তম আসর। এটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ায়। নেটপ্যাক ডেভেলপমেন্ট প্রাইজ, আর্টিস্টিক অ্যাকনলেজমেন্ট ও ইউনেসকোর একটি পুরস্কারসহ মোট ১৭টি বিভাগে পুরস্কার দেয়া হয় উৎসবে।

এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন দেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। আগামীকাল সিনেমাটি দেশের ১২টি হলে মুক্তি পেতে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: