রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত (ভিড়িও)

লক্ষ্মীপুর প্রতিনিধি ::লক্ষ্মীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার ও ফাহমিদা নামে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছেন। লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় আজ শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ ও চালক মহিন উদ্দিনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। নিহত ফাহমিদা লক্ষ্মীপুরে রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সকালে লক্ষ্মীপুর থেকে বাবার সঙ্গে স্কুলে পড়ুয়া মেয়ে সানজিদা ও তার ভাগ্নি ফাহমিদা মোটরসাইকেলযোগে দাদার বাড়িতে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুই ছাত্রী পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মটরসাইকেল থেকে অন্যপাশে পড়ে গিয়ে আহত হন বাবা আরিফ। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করে।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) হান্নান জানান, পরিবার মামলা না করায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: