শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম
পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত বান্দরবানের শীতার্ত’রা

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে প্রধানমন্ত্রী’র উপহার স্বরুপ শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে খুশি হয়েছে অভাবগ্রস্থ শীতার্ত জনগণ। রবিবার (২রা, জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবিরিজী’র সভাপতিত্বে বান্দরবান সদরস্থ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি(বিপিএম),, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সাবরিনা আফরিন মোস্তফা, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য কালে মন্ত্রী বলেন, মানবতার মা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ি জনপদে বসবাসকারী সকল জনগোষ্ঠীর জন্য আন্তরিক। তার আন্তরিকতায় এই জনপদের মানুষদের জীবন মান উন্নত হয়েছে।পার্বত্য বান্দরবানে বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যাহত ছিলো।দুস্থ,শীতার্ত মানুষের অসহায়ত্বের কথা মনে রেখে জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছেন।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জানান আজ প্রধানমন্ত্রী’র প্রদত্ত উপহার স্বরুপ ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এছাড়া প্রত্যেক পাড়া বা মহল্লায় অভাবগ্রস্থ শীতার্তদের খুজে তাদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর উপহার এ শীতবস্ত্র ক্রমান্বয়ে প্রত্যেক উপজেলায় বিতরণ করা হবে।যা ইতিমধ্যে প্রায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট পৌছে দেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: