রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

মোবাইল কোর্ট অভিযানে অবৈধ জাল উদ্ধার ও কারাদন্ড

মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জালসহ অন্যান্য অবৈধ জাল অপসারনে বিশেষ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর দুমকি মোবাইল কোর্ট চালিয়ে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ৩টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে উপজেলা পরিষদ চত্তরে এনে পুড়িয়ে ফেলে।

গতকাল শুক্রবার দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর মিয়া উপজেলার পায়রা নদীতে দুমকি থানা পুলিশের সহায়তায় ৩টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে এবং চারজন জেলেকে আইন অমান্য করায় দন্ডবিধি ১৮৮ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন মাসুদ ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন, পাংগাশিয়ার আনসার(৫৫), বেল্লাল হাওলাদার(৪২), কালাম(৩০) ও নুরুল হক খন্দকার(৪৬)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: