শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় পারুলিয়া সাহিত্য পরিষদের কার্যালয়ে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক মো. বাহাউদ্দীন, অদুদ মোল্লা, প্রভাষক মো. ইউসুফ বিপ্লব, প্রভাষক রাজু আহমেদ, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন, রফিকুল ইসলাম ও হাসিনা মেম্বার।

সভায় ডাক্তার সালাক রেজা, আব্দুল্লাহ আল মামুন, কবির হোসেন রিপন, কানাইলাল, বাসনা কুমার মণ্ডল, আসমা ও ডা. আইয়ূব হোসেনসহ অনেকে স্বরচিত কবিতা পাঠ করেন।
আলোচনা সভায় আগামী ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মিলন সাহা।

প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: