সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

কালিগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াত নেতৃবৃন্দ। পরে তারা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আবু ইসলাম, সহকারী সেক্রেটারি ও নলতা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, সাবেক উপজেলা সহকারী সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ সালাহউদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আফতাব উদ্দিন, কুশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ খায়রুল বাশার, ধলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানূর রহমান, রতনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আজগার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: