রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগ, জব্দ ১৫০০ বস্তা সার সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী

নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :: নিষিদ্ধ ঘোষিত নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি এবং রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: