মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম
প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত

রামপালে হবে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র : কেসিসি প্রশাসক মঞ্জু

মোংলা থেকে মো. নূর আলম :: রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানি নির্ভরতা ও বৈদেশিক মুদ্রার চাপ কমবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মোংলার নারিকেলতলা মাঠে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ স্লোগানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। তিনি রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনকে স্বাগত জানিয়ে সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল প্রকল্প বাতিলের দাবি জানান।

সমাবেশে গবেষক, পরিবেশকর্মী, রাজনৈতিক ও শ্রমিক-কৃষক নেতারা বক্তব্য দেন। শেষে বাঘ মহড়া, পুতুল খেলা, বাউল গান ও গাজীর গানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: